স্বাগতম


Wednesday, March 3, 2010

প্রসঙ্গ ঈদ পূনর্মিলনী '০৫ ম্যাগাজিন/ ব্যাচ '৯৮, নাগেশ্বরীঃ আমি যা লিখেছিলাম

২০০৫ এর অক্টোবরে আমাদের একটি ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছিল। নাগেশ্বরীতে আমাদের এসসসি ব্যাচ '৯৮ এর সবচেয়ে বড় এবং জাকজমকপূর্ণ অনুষ্ঠান ছিল সেটি। পূনর্মিলনী উপলক্ষে আমরা ছোট্ট পরিসরে একটি ম্যাগাজিনও বের করেছিলাম। আজকে হঠাত সেটির কথা মনে পড়ল। মনে পড়ল সেখানে আমাদের কয়েকজনের বেশ কিছু লেখাও ছিল! লেখার জন্যে বেশী পোলাপান পাচ্ছিলাম না, বিধায় আমাদের হাতে গোনা কয়েকজনের লেখাই বেশী ছিল মূলত। :) আজকে হঠাত আমার লেখাগুলোর কথা মনে হলো, ভাবলাম, সংরক্ষন করা দরকার; নয়ত একদিন আর খুঁজে পাব না! সেই চিন্তা থেকে বেশ কিছুদিন পরে ব্লগ এ ঢুকা।

সেখানে মোট ৪ টি লেখা ছিল আমার। [নিজে বানিয়েছি তো, ইচ্ছেমত দেয়া গেছে! :D তবে আরো কয়েকজনের এরকম একাধিক লেখা ছিল। :)]
পরবর্তি ৪ টি পোষ্ট এ ওই লেখাগুলো থাকবে।

ম্যাগাজিনটির একটা কপি ছিল আমার কাছে। একটু আগে সেটি তাক থেকে নামিয়ে দেখছিলাম। পাতাগুলা উল্টাচ্ছিলাম আর স্মৃতিগুলো ভীড় জমাচ্ছিল মনে। কখনো বা হাসি, আনন্দে উদ্ভাসিত হচ্ছিল মুখ; আবার কখনো বা মন খারাপ হয়ে যাচ্ছিল বেদনাময় কোনো স্মৃতিতে। কতদিন দেখা হয় না সেইসব পুরনো বন্ধু-বান্ধব দের সঙ্গে! অনেকদিন দেখা হয় না এমনকি আমরা ঢাকায় যারা থাকি তাদের সঙ্গেও! স্মৃতিতে উঁকি দিচ্ছে অনেক নাম, অনেক মুখ, যাদের অনেকের সঙ্গে হয়ত বছরের পর বছর ধরে দেখা হচ্ছে না!

সেই ২০০৫ এর পরে আর সেরকম কোনো হৈ হুল্লর হয়নি।
নাহ, এবার বাড়ি গেলে আর একটা ঈদ পূনর্মিলনী'র আয়োজন করতে হবে! :)

1 comments:

Alor Chhota said...

হুমম... আমাদের স্কুলের ব্যাচেরও একটা পুনর্মিলনী খুব দরকার হয়ে পড়েছে :)