সেই জন্মেরও অনেক আগে থেকেই তুমি আমায় দিয়ে যাচ্ছ, ভরিয়ে তুলেছ প্রতিনিয়ত, তোমার অকৃত্রিম স্নেহ আর ভালোবাসায় ...
আর আমি অধম? শুধু নিয়েই চলেছি। জানি তোমার ঋন কখনো শোধ হবার নয়, তবু, সেই চিন্তাও কী কখনও মাথায় এসেছে বা আসে?
মনে পড়ে না!
যখন যেখানেই থাকি না কেনো, তুমি ঠিকই খোঁজ নাও; ঠিক তোমার ফোন পেয়ে যাই- বাবা, কেমন আছ? বাসায় গেলে আমার আওয়াজ পেলেই তোমার ব্যাকুলতা দেখি- কী খবর, কেমন আছ বাবা? কিন্তু কদাচিত দু একবার ছাড়া আমি মনে করতে পারি না কখনো তোমাকে জিজ্ঞেস করেছি, কেমন আছ মা!
আমি জানি, বাসায় কোন বিশাল সাইজের মাছ এলে প্রায়ই কিছু টুকরো চলে যায় ডীপে, আমি কবে আসব তার অপেক্ষায়! অথচ এখানে? ক্রমাগত মাছ, মাংস, ফ্রাইড চিকেন, বিরিয়ানী কিংবা খিচুরী যাই খাই না কেনো, একবারের জন্যেও মনে পড়ে না তুমি আজ কী খেলে, কেমন খেলে!
ফেক ব্যাস্ততায় তোমার জন্য আলাদা করে দুটো মিনিট বের করার সময় হয় না আমার। অথচ অফিস, বাড়ির নানান সব ব্যস্ততার মাঝেও আমাদের কথা তোমার এক মুহুর্তের জন্যেও বিস্মরণ হয় না!
আসলে তুমি তো মা!
মায়েরা এমনিই! পাওয়ার হিসেব কী তারা করেন, দেয়াতেই তাদের সন্তুষ্টি; অপার আনন্দ!
তাই তো তোমরা মহিমান্বিত!
ভালো থেকো মা, অনেক ভালো।
তোমার জন্য, সকল মায়ের জন্য, ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা।
0 comments:
Post a Comment